Friday, May 15, 2026

প্যারিস অলিম্পিক্সে বিনেশের রুপোর দাবি শুনানি আগামিকাল

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার , রুপো জয়ের দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। জানা যাচ্ছে, গৃহীত হয়েছে ভারতীয় কুস্তিগিরের আবেদন। আগামিকাল সকাল ১০টা থেকে শুরু শুনানি। তবে জানা যাচ্ছে, আবেদন গৃহীত হলেও বিনেশের রুপো জেতার সম্ভাবনা প্রায় নেই।

জানা যাচ্ছে, ভারত সরকার আইনজীবী হরিশ সালভেকে নিয়োগ করেছে। আইনজীবীর নাম জানানোর জন্য বৃহস্পতিবার ভারতীয় সময় রাতে সাড়ে ৯টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বিনেশকে। প্রথমে ঠিক ছিল, বৃহস্পতিবার শুনানি হবে। কিন্তু আইনজীবী নিয়োগে দেরি হওয়ার কারণে শুক্রবার সকালে হবে সেই শুনানি। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দু’টি আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। প্রথম আবেদন ছিল, ফাইনালে খেলতে দেওয়া হোক তাঁকে। সেই আবেদন খারিজ করা হয়েছে। দ্বিতীয় আবেদন ছিল, তাঁকে রুপো দেওয়া হোক। সেই আবেদনের শুনানি হবে।

বিনেশ ফাইনালে ফাইনালে উঠলেও তাঁকে রুপো দেওয়া অসম্ভব বলে জানিয়েছিলেন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ । তিনি বলেছিলেন, ‘‘এভাবে পদক দেওয়ার কোনও সুযোগ নেই। ওজনের জন্য ও অন্য ক্যাটেগরিতে চলে যাচ্ছে। আমরা কেউ নিয়মের বাইরে যেতে পারি না। সবাইকে এক নিয়ম মেনে চলতে হয়। এরকম ক্ষেত্রে সকলেই একটা শেষ চেষ্টা করে। ভারতও আবেদন করেছে। কিন্তু তাতে কিছু বদল হওয়া সম্ভব নয়।’’ আর সেই কারণেই মনে করা হচ্ছে যে, বিনেশ নিয়মরক্ষার খাতিরে আবেদন করেছেন। কিন্তু তাঁর রুপো জেতা প্রায় অসম্ভব।

আরও পড়ুন- ডুরান্ডে দুরন্ত জয় বাগানের, ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারালো ৬-০ গোলে


 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...