Saturday, March 14, 2026

ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি: বিশ্ব আদিবাসী দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মিনি চিড়িয়াখানা হয়েছে। এবার ঝাড়গ্রামে ১০কোটি টাকা খরচ করে ৬৪ একর জমিতে হবে টাইগার সাফারি। শুক্রবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জানান, নিউটাউনের মতো কালিম্পং ও ঝাড়গ্রামেও (Jhargram) আদিবাসী ভবন তৈরি হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করা হয় একগুচ্ছ প্রকল্পের। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।এদিন ‘ভারত ছাড়ো দিবস’ উপলক্ষ্যে সকালেই স্যোশাল মিডিয়া পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের সভা থেকেও সেকথা উল্লেখ করে মমতা বলেন, “অন্যান্য জেলাতেও আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজ গান্ধীজি দেশ স্বাধীন করার আগে ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। এটা স্বাধীনতার মাটি। এই মাটিতে স্বাধীনতা এর অনেক রক্ত আছে। অনেক আদিবাসী আছেন। তাঁদের নাম সংগ্রহ করছি, অনেকেই আছেন যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের নাম নথিবদ্ধ করব বইতে।”

ক্ষমতায় আসার পর থেকে বাংলার পর্যটনের উন্নয়নে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে জঙ্গলমহলে ঢেলে সেজেছে পর্যটন। এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চে থেকে সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরও ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি আছে। সেখানে একটা টাইগার সাফারি করব ১০ কোটি টাকা খরচ করে। যাতে আরও টুরিস্ট আসে, দেখতে পায়।”

একসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চিড়িখানার পাশে ঝাড়গ্রাম জেলায় একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। হবে একটি সিনেমা হলও। জানান, ”২৩টি জেলায় এই ভাবেই আমরা করেছি। জমিও আমরা পেয়ে গেছি।”






spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...