Monday, March 16, 2026

পেইন কিলার থেকে অ্যান্টিবায়োটিক, কমছে ৭০টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম!

Date:

Share post:

আমজনতার জন্য স্বস্তির খবর, কমতে চলেছে ৭০টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম! ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির(National Pharmaceutical Pricing Authority) বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই তালিকায় রয়েছে পেইন কিলার থেকে অ্যান্টিবায়োটিক (Anti Biotics ) পর্যন্ত সব ধরনের ওষুধ।

নির্বাচনের সময় এক ধাক্কায় ওষুধের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের (Government of India) সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। কার্যত চাপের মুখে পড়েই সিদ্ধান্ত বদলে বাধ্য হয় NDA নেতৃত্বাধীন বিজেপি সরকার। গত জুন মাসে এনপিপিএ তাদের ১২৪ তম বৈঠকে ৫৪ টি ওষুধ এবং আটটি স্পেশাল ফর্মুলেশনের দাম বেধে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় ছিল মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এবার যে ৭০ টি ওষুধের দাম কমছে সেই তালিকায় রয়েছে ব্লাড প্রেসার, হৃদরোগ, ডায়াবেটিস, জ্বর, ইনফেকশন, পেইনকিলার-সহ একাধিক চিকিৎসায় অন্তর্ভুক্ত মেডিসিন। এছাড়াও স্পেশাল ফর্মুলেশন ওষুধের দামও কমানো হবে বলে জানা যাচ্ছে।


spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...