Tuesday, March 10, 2026

ভোট মিটতেই ফের ইস্তফা দেওয়া তিন সরকারি পদে ফিরলেন দেব

Date:

Share post:

লোকসভা ভোটের আগে আচমকাই তিনটি সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন দেব (Dev)। তখন তাঁর সেই ইস্তফাকে কেন্দ্র করে গেল গেল রব উঠেছিল। অর্থাৎ, অনেকেই বলতে শুরু করেছিলেন, তৃণমুলের সঙ্গে দূরত্ব বাড়ছে দেবের। সেই জল্পনা ইন্ধন জুগিয়েছিলেন দেব নিজেও। বলেছিলেন, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে কথা বলার পর ফের ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে ভোটে লড়েন দেব, এবং জয়ের হাট্রিক করেন। এরপর ফের সংশ্লিষ্ট ওই তিন পদে ফিরলেন তিনি।

ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি– এই তিনটি পদ থেকেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (Dev) ইস্তফা দিয়েছিলেন। তবে নির্বাচনে জয়ের পরে আবার ফিরে পেলেন তিনটি পদই।

জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি মেনেই কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল দেবকে। ঘাটালের মতো একটি জনবহুল এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগী কল্যাণ দফতরের চেয়াম্যান হয়েছেন দেব। ফিরলেন বাকি দুই সংস্থার পদেও।

আরও পড়ুন: ধৃত সঞ্জয় সর্বোচ্চস্তরের অপরাধী, আরজিকরের ঘটনায় দাবি সিপির

 

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...