Wednesday, March 11, 2026

বিনেশের লড়াইকে যেন ভুলে না যায় দেশবাসী, অনুরোধ নীরজ-শ্রীজেশের

Date:

Share post:

বিনেশ ফোগাটের লড়াইকে ভুলে না যাওয়ার আর্জি প্যারিস অলিম্পিক্সে পদক জয়ী দুই ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া, পিআর শ্রীজেশের। অলিম্পিক্সে ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে ওঠার পরেও ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে বিনেশকে সোনার লড়াইয়ে নামতে দেওয়া হয়নি। বাতিল করে দেওয়া ভারতীয় কুস্তিগিরকে। এরপর বিনেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন যৌথ রুপোর । নীরজ-শ্রীজেশদের কথায়, বিনেশ রুপো পাক না পাক, বিনেশের লড়াইকে যেন ভুলে না যায় দেশবাসী।

এই নিয়ে নীরজ বলেন, “ বিনেশের পদক হলে তো সকলেই খুশি হবে, বলার অপেক্ষা রাখে না। যদি না পায় তাহলেও সকলের মনে রাখা উচিত, হঠাৎ করে কোন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য নিশ্চিত পদক হাতছাড়া হল। আমার মনে হয় গলায় মেডেল থাকা আর না থাকার মধ্যে তফাত আছে। লোকে কিছু দিন মনে রাখে। সেই সময়কার মতো বলে ঠিকই যে, তুমি আমাদের চ্যাম্পিয়ন। কিন্তু পোডিয়ামে না উঠলে দ্রুত ভুলেও যায়। আমার শুধু এটাই ভয় হচ্ছে। লোকে যদি মনে রাখে, তাহলে বিনেশ এই পদকটা পেল কি পেল না, তা নিয়ে কিছু এসে-যাবে না। কিন্তু যদি না পায়, ভুলে যাবে না তো? সকলের কাছে আমার এটাই প্রার্থনা যে, বিনেশ যা করেছে, সেটা যেন দেশের মানুষ ভুলে না যায়।’’

অপরদিকে শ্রীজেশ বলেন, “ গত একবছর ওর সঙ্গে যা হয়েছে, তার পরেও কী অসামান্য লড়াই করেছে বিনেশ। একই দিনে তিন জনকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ” এরপরই শ্রীজেশ আরও বলেন, “সকলে স্তব্ধ হয়ে গিয়েছিল বিনেশের খবর শুনে। ফাইনালে পৌঁছনোর পরের দিন যদি কাউকে বলা হয়, তুমি পদক পাবে না, কেমন লাগতে পারে? আমি প্রার্থনা করি যেন ঈশ্বর ওঁকে এই পদকটা দেন।”

আরও পড়ুন- বিনেশের রুপোর পদকে নিয়ে আশাবাদী অলিম্পপিক্সে সোনার পদক জয়ী প্রাক্তন শুটার


spot_img

Related articles

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...