Tuesday, May 19, 2026

রাজ্যে বাড়বে বৃষ্টি, ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস আবহাওয়া অফিসের 

Date:

Share post:

আকাশে বজ্রগর্ভ মেঘের আনাগোনা, আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সোমবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।মঙ্গলবার থেকে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বুধ ও বৃহস্পতিবার।

সোমবারের মহানগরীতে আংশিক মেঘলা আকাশ। দুপুরের দিকে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে (North Bengal weather) কোনও দুর্যোগের সতর্কতা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে।


Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...