Tuesday, May 19, 2026

বারুইপুরে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনে যখন উত্তাল গোটা রাজ্য তখন বারুইপুরে কোচিং সেন্টারে (Baruipur coaching centre) ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগের গ্রেফতার শিক্ষক। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ (Baruipur Police Station)।

আক্রান্ত ছাত্রীর পরিবারের তরফে জানা গেছে, শনিবার রাতে উচ্চ মাধ্যমিক পড়ুয়া অভিযুক্ত শিক্ষকের কাছে পড়তে গেছিলেন। ছাত্রী জানিয়েছেন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তাঁকে বসিয়ে রাখা হয়। এরপরই দুর্ব্যবহার এবং হেনস্থা করা হয়। ছাত্রী বাড়ি ফিরে বাবা-মাকে সবটা জানাতে রবিবার তাঁর পরিবার বারুইপুর থানার দ্বারস্থ হয়। তদন্ত শুরু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার শিক্ষককে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে খবর।


Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...