Saturday, May 16, 2026

এবার আরিয়ানের সঙ্গী আব্রাম! দুই ছেলেকে নিয়ে ‘মুফাসা’ রাজত্বে ফিরছেন শাহরুখ

Date:

Share post:

সোমবারে সকালে বাদশা ভক্তদের জন্য বড় খবর। মাত্র ১১ বছর বয়সেই সিনেপর্দায় নিজের ক্যারিশমা দেখাতে তৈরি শাহরুখ খানের ছোট ছেলে(Abram Khan)। অবাক লাগলেও এটাই সত্যি। ‘দ্য লায়ন কিং’য়ের প্রিক্যুয়েলে ডেবিউ হতে চলেছে আব্রাম খানের। যদিও সবটাই হবে নেপথ্যে। অর্থাৎ ‘মুফাসা’ রাজত্বে শাহরুখ -আরিয়ানের (Shahrukh Khan and Aryaan Khan) সঙ্গে ছোট্ট আব্রামও নিজের কণ্ঠ দিয়েছে। ট্রেলার প্রকাশ্যে আসতেই উৎসাহিত বলিউড সুপারস্টারের ফ্যানেরা।

‘দ্য লায়ন কিং’ ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খানের গলা, গল্পকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছিল। কয়েকদিন আগেই সেই ছবির প্রিক্যুয়েল আসার খবর শোনা গেলেও কিং খান এই নিয়ে কোনও মন্তব্য করেননি। আশাহত হয়েছিলেন অনুরাগীরা। তাহলে কি শাহরুখ এবার থাকছেন না? সোমের সকালে সব জল্পনার অবসান, সঙ্গে ‘কাহানি মে টুইস্ট’। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়দিনের উপহার হিসেবে মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সেখানে খুদে মুফাসার গল্প বলতে বাবা-দাদার মতো কণ্ঠশিল্পী হিসেবে থাকছে আব্রাম। ট্রেলারের হিন্দি ভার্সনে ইতিমধ্যেই শোনা গেছে তার গলা। এক সিনেমায় দুই ছেলেকে নিয়ে শাহরুখের উপস্থিতি ( সকলেই কন্ঠ শিল্পী হিসেবে কাজ করেছেন) এবার সিনেপর্দায় ঝড় তুলবে, বলছেন নির্মাতারা।


Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...