Thursday, June 4, 2026

অলিম্পিক্সে লক্ষ্যের পারফরম্যান্সে হতাশ গাভাস্কর, খুললেন মুখ

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেও ব্যর্থ হন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। এগিয়ে থেকেও হারেন তিনি। এরপর লক্ষ্যের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। ভারতের ব্যাডমিন্টন প্রতিযোগীদের বলেছিলেন ‘দায়িত্বহীন’। এবার সেই সুরে সুর মিলিয়ে লক্ষ্যকে নিশানা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। রোহিতের বহু চর্চিত উক্তি টেনে আনেন তিনি।

ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “ যদি প্লেয়ার পারফরম্যান্সের দায়িত্ব না নেয়, তাহলে কে নেবে? যেখানে আমার দেশ সোনা জিততে পারে, সেখানে কোনও রকম অজুহাত চলে না। হ্যাঁ, প্রকাশ পাডুকোন সকলের সামনে না বলে ড্রেসিং রুমে বলতে পারতেন। কিন্তু সবার সামনে বলার গুরুত্ব অনেক বেশি। লক্ষ্য যদি সত্যিকারের চ্যাম্পিয়ন হয়, তাহলে এগুলো ওর ভালোভাবে নেওয়া উচিত। আর নাহলে লক্ষ্য এরকম ভুলই করতে থাকবে।” এখানেই না থেমে গাভাস্কর বলেন, “ লক্ষ্য প্রথমে এগিয়ে থেকেও ম্যাচ হেরেছে। প্রকাশ, বিমল কুমারদের যা করার ছিল করেছেন। কিন্তু যখনই জেতার মুহূর্ত আসা উচিত, তখন একটা কথাই মাথায় আসে। রোহিত শর্মার বলা ‘গার্ডেন মে ঘুমনেওয়ালা’-র মতো অবস্থা লক্ষ্যর।”

সেমিফাইনালে লক্ষ্য-এর হারের পর প্রকাশ পাডুকোন বলেছিলেন, “ আমি হতাশ ব্যাডমিন্টন থেকে পদক না আসায়। আমরা ৩টি পদকের জন্য লড়েছিলাম। অন্তত একটা পদক এলেও খুশি হতাম। কিন্তু এটাও বলতে হবে এই সরকার, সাই, টিওপি এবং ফেডারেশন তাদের কাজ দায়িত্ব সহকারে করেছে। ক্রীড়ামন্ত্রক ও বর্তমান সরকার যেভাবে সাহায্য করেছে, তার চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। এখন প্লেয়ারদের উচিত দায়িত্ব নেওয়া।”

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে কেন ব্যর্থ ভারতীয় ক্রীড়াবিদরা? মুখ খুললেন বিন্দ্রা


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...