Friday, May 15, 2026

নীরজের সঙ্গে কি বিয়ে মানুর ? মুখ খুললেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শুটারের বাবা

Date:

Share post:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নীরজ চোপড়া এবং মানু ভাকেরের এক ভিডিও। যেখানে দেখা যায় মানু ভাকেরের মাকেও। এরপরই গুঞ্জন ছড়ায় মান এবং নীরজকে নিয়ে। যেই ভিডিও ঘিরে তোলপাড় হয়ে যায় । গুঞ্জন ছড়ায়। তাহলে কি নতুন সফর শুরু করছেন ভারতের দুই পদকজয়ী তারকা? সেই জল্পনার মাঝেই এবার এই নিয়ে মুখ খুললেন মানুর বাবা রামকিষণ ভাকের । জানালেন, নীরজ তাঁর ছেলের মতন।

এই নিয়ে মানু ভাকেরের বাবা রামকিষণ ভাকের বলেন, “ মানু এখনও অনেক ছোট। ওর বিয়ের বয়স হয়নি। তাই বিয়ে নিয়ে এখন কিছু ভাবছি না।” এরপরই নীরজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন রামকিষন। জানান নীরজের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক খুব ভাল । এই নিয়ে তিনি বলেন, “মানুর মা নীরজকে নিজের ছেলের মতো মনে করে। ওকে আমরা সকলেই ভালবাসি।”

নীরজের কাকাও এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “নীরজ প্যারিসে পদক জেতার পরে যেমন গোটা দেশ জানতে পেরেছে, তেমনই নীরজের বিয়ে ঠিক হলে সকলে জানতে পারবে। কিছুই লুকিয়ে রাখা হবে না।” সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় , যেখানে দেখা যায়, মানু ও তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন নীরজ। তারপরেই জল্পনা শুরু হয়, নীরজ ও মানু কি তাহলে এ বার বিয়ে করবেন? দুই খেলোয়াড় এই বিষয়ে যদিও কিছু বলেননি।

আরও পড়ুন- আজ রায় ঘোষণা বিনেশের, পাবেন কি রুপো ?


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...