Thursday, May 14, 2026

দায়িত্ব নিয়েই আর জি করে নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন নতুন অধ্যক্ষর

Date:

Share post:

দায়িত্ব নেওয়ার পরই কোমর বেঁধে কাজে নেমে পড়লেন
আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Hospital) নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। হাসপতালের নিরাপত্তা জোরদার করতে গঠন করলেন একটি বিশেষ বাহিনী। যে বাহিনী তিনি গঠন করেছেন, তার সদস্য হিসাবে পুলিশ থেকে শুরু করে পূর্ত বিভাগ এবং হাসপাতালের প্রতিনিধিও থাকবেন। এই বাহিনীই হাসপাতালের আনাচে কানাচে ঘুরে দেখে সিদ্ধান্ত নেবে নিরাপত্তা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের প্রতিনিধি হিসাবে বাহিনীতে যিনি থাকবেন, তিনি সিদ্ধান্ত নেবেন হাসপাতালের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো জরুরি, সে বিষয়ে।

এদিকে নিরাপত্তার জন্য আর জি কর হাসপালকে (R G Kar Hospital) ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এ ছাড়াও রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জন্যও ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

উল্লেখ্য, আর জি করের আন্দোলনরত চিকিৎসকদের ছ’দফা দাবির একটি ছিল, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ, মঙ্গলবারই আর জি করের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন সুহৃতা পাল। তার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেন তিনি ।

আরও পড়ুন:আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করলেই তলব করবে পুলিশ

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...