Monday, May 11, 2026

আবেদন খারিজ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিনেশের

Date:

Share post:

গতকালই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের আবেদন।যার ফলে রুপোর পদক পাচ্ছেন না বিনেশ। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভারতীয় কুস্তিগিরের। বোঝালেন মন ভেঙেছে তাঁর।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিনেশ একটি ছবি পোস্ট করেন । যেই ছবিটিতে দেখা যাচ্ছে, ম্যাচে শুয়ে রয়েছেন তিনি। যেটি প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের প্রথম ম্যাচে গত বারের সোনাজয়ী জাপানের উই সুসাকিকে হারানোর পর ছবি। সেখানে দেখা যাচ্ছে, দু’হাত দিয়ে চোখ ঢেকে রয়েছেন বিনেশ। আর গায়ক বি প্রাকের একটি গান সেখানে চলছে। সেই গানের একটি লাইন, ‘দিল টুটা রহ গয়া।’ অর্থাৎ, মনটা ভেঙেই গেল। আর এই ছবি পোস্টের পরই মনে করা হচ্ছে, আবেদন খারিজ হওয়ার পরই হতাশ বিনেশ।

 

View this post on Instagram

 

A post shared by Vinesh Phogat (@vineshphogat)

গতকাল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ভারতীয় কুস্তিগিরের আবেদন। আগামী শুক্রবার ১৬ আগাস্ট পর্যন্ত কোর্ট অফ অর্বিট্রেশন ফর স্পোর্টস রায়দান পিছিয়ে দিলেও বুধবার রাতে ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) প্রধান পিটি ঊষা জানিয়ে দেন, ক্যাসে খারিজ হয়ে গিয়েছে বিনেশের আবেদন। ফলে অলিম্পিক্স পদক পাচ্ছেন না বিনেশ।

এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, “রুপোর পদক চেয়ে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর সেই আর্জি খারিজ হয়েছে। অলিম্পিক্স কুস্তিতে পদক দেওয়ার যে নিয়ম কার্যকর ছিল তা বহাল থাকছে। বিনেশ এবং আইওএ-কে এই নিয়ম মেনে নিতে হবে।”মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠলেও বাড়তি ১০০ কেজি ওজনের কারণে ডিসকোয়ালিফাই হয়েছেন বিনেশ। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, এই বিভাগে সকল প্রতিযোগীর মধ্যে তিনি থাকবেন সবার শেষে।

আরও পড়ুন- কেন রুপোর পদক পেলেন না বিনেশ, কী জানাল ক্যাস ?


Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...