Monday, May 11, 2026

আমাদের রাজ্যে বনধ হয় না: বাংলা সচল রাখার বার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

আর জি কর (R G Kar) কাণ্ডকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক ডাকা বনধের তীব্র বিরোধিতা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, রাজভবনে চা চক্র থেকে বেরিয়ে বুধবার রাতে তাণ্ডবের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। তবে তার প্রেক্ষিতে বনধে সমর্থন করছেন না বলে জানান মমতা।

SUCI-র ডাকা বাংলা বনধ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “আমাদের রাজ্যে বনধ হয় না। আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যাঁরা সাপোর্ট করবেন তাঁরা নিজের দায়িত্বে করবেন। আমি অনুরোধ করব সব সচল রাখতে। সন্ত্রাস করার চক্রান্ত চলছে বাম ও রামের। আমি সকলকে বলব সব সোশ্যাল নেটওয়ার্কে সব ঠিক নয়। ব্যবসা করতে গিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া ঠিক নয়। মনে রাখবেন এটা মাতৃভূমিকে অপমান করা। আমি পুলিশকে বলেছি এটাতে নজর রাখতে।”

বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় সরকারি কর্মীদের শুক্রবার সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির মত কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া ওইদিন কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে বেতন কাটার পাশাপাশি তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে।


Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...