Monday, March 16, 2026

‘অন্তরলোক’-এর সন্ধানে স্বাধীনতা দিবসে চালতাবাগান সর্বজনীনের খুঁটিপুজো

Date:

Share post:

পুজো আসছে, আর মাত্র ৫২ দিন বাকি। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি তাদের থিম ঘোষণা করে দিয়েছে। এবার স্বাধীনতা দিবসে নিজেদের পুজো ভাবনার কথা প্রকাশ্যে নিয়ে এলো চালতাবাগান সর্বজনীন (Chaltabagan Sarbojanin)। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল দুর্গোৎসব(Durga Puja Festival)। ইউনেস্কোর (UNESCO) ইনট্যানজিবল হেরিটেজ এর স্বীকৃতি পাওয়ার পর কলকাতার পুজো নিয়ে উন্মাদনা আরও বেড়েছে। মহানগরীর বিগ বাজেট পুজোর মধ্যে অন্যতম চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের পুজো ৮০ তম বর্ষে পদার্পণ করল। থিম ‘অন্তরলোক’। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় অনুষ্ঠিত হলো খুঁটিপুজো।

দেবী দুর্গার আবাহনে মনের মধ্যে লুকিয়ে থাকা অন্তরাত্মার প্রকাশ হোক এবছরের পুজোয়। সেই অদেখা অন্তরলোকের সন্ধানে কলকাতার ডি. এল. রায় স্ট্রিটের চালতাবাগান সর্বজনীনের দুর্গোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

এছাড়াও ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস শূর (Snehasish Sur), চালতাবাগান সর্বজনীনের প্রধান পৃষ্ঠপোষক কিংশুক প্রামাণিক, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, পুজোকমিটির সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায়-সহ অনান্য বিশিষ্টরা।

পুজো কমিটির (Puja Committee) সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায় (Mousam Mukherjee) থিম ভাবনার কথা সকলের সামনে তুলে ধরেন। সাংবাদিক সুমন ভট্টাচার্য (Suman Bhattacharya) জানান, দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ির সামনে যে পুজো তাকে ঘিরে এক আলাদা আবেগ কাজ করে। আগামী ২ অক্টোবর মহালয়া। ব্যস্ত পুজো কমিটিগুলিতে দেবীপক্ষ আগমনের প্রহর গোনা শুরু।


spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...