Sunday, May 17, 2026

চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স! পাকিস্তানে ভাইরাস হানা দিতেই ‘জরুরি সতর্কতা’ জারি WHO-র

Date:

Share post:

মাঙ্কিপক্স (Monkey Pox) সংক্রমণ নিয়ে এবার অশনি সংকেত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। হু-র তরফে সাফ জানানো হয়েছে ভয়াবহ আকার নিচ্ছে এই সংক্রমণ। যার কারণে ইতিমধ্যে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সতর্কতা জারি করেও বিশেষকিছু লাভের লাভ হবে না বলেই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যে বিশ্বে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সবথেকে খারাপ পরিস্থিতি আফ্রিকায় (Africa)। ইতিমধ্যে কঙ্গোয় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫০ জনের। ভাইরাসের প্রকোপে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মধ্য ও পূর্ব আফ্রিকায়।

বিশেষজ্ঞদের মতে, Mpox ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগে শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যেত। কিন্তু এখন আর আফ্রিকার মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ সীমাবদ্ধ নেই। আফ্রিকা ছাড়িয়ে গোটা বিশ্বেই এই ভাইরাসের সংক্রমণ রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। WHO-র তরফে আরও জানানো হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের। তবে চিন্তার বিষয় হু-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র আফ্রিকাই নয় এবার পাকিস্তান ও সুইডেনেও এই ভাইরাস সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। পাকিস্তানে ইতিমধ্যে ৩ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন বলে খবর। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে একাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তরা সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে এসেছিলেন বলে খবর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, শুধু আফ্রিকাই নয়, তার বাইরেও এই ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর সময় যত গড়াচ্ছে এই বিষয়টি ততই উদ্বেগজনক হয়ে উঠছে। তবে মহামারি ছড়িয়ে পড়া রুখতে এবং জীবন বাঁচাতে বিশ্ববাসীকে একত্রিত হয়ে উদ্যোগ নিতে হবে।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...