Wednesday, May 13, 2026

আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের জের, আজ সকাল ছটা থেকে কর্ম বিরতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। দেশ জুড়ে ডাক্তারদের ‘সিজ ওয়ার্কে’ চিকিৎসা পরিষেবায় বড় প্রভাব পড়ার আশঙ্কা। আইএমএ (IMA)জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ । যার ফলে ইলেকটিভ সার্জারি হবে না, বন্ধ আউটডোর পরিষেবাও।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার বিভিন্ন হাসপাতালে পিজিটি, ইন্টার্ন এবং জুনিয়র চিকিৎসকরা। এক সপ্তাহ ধরে আরজি করে কর্মবিরতিতে ডাক্তারি পড়ুয়ারা(Doctors Strike)। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। চিকিৎসকদের এহেন আচরণকে ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, যখন পড়ুয়াদের দাবি মেনে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে তাহলে এখনও কেন আন্দোলনের নামে নিজেদের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে আছেন চিকিৎসকরা? নির্যাতিতার বিচারের দাবি তোলার পাশাপাশি যাঁরা অসুস্থ তাদের খেয়াল রাখাটা ডাক্তারদের কর্তব্যের মধ্যে পড়ে না কি? রোগীর আত্মীয়দের অনেকেই বলছেন, যেভাবে ডাক্তাররা নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে সরব হচ্ছেন, এই একই ধরনের নিরাপত্তা বা সুরক্ষার দাবি তুলে যদি পুলিশ কিংবা দেশের সেনা কাজ বন্ধ করে দেয় তখন কী হবে? চিকিৎসকরা এই ধরনের বক্তব্যকে আমল দিতে নারাজ। আরজি করের পাশে সর্বভারতীয় ডাক্তারি সংগঠন। IMA জানিয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া এই ২৪ ঘণ্টায় অন্য সব পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা।


Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...