Thursday, June 4, 2026

মুম্বই হামলায় অস্ত্র পাঠিয়েছিলেন, সেই তাহাউরকে পেতে চলেছে ভারত

Date:

Share post:

ছদ্মবেশ ব্যবসায়ীর। আসল কাজ জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করা। সেই তাহাউর শুধু ভারতের নয়, গোটা বিশ্বের অপরাধী। এবার মুম্বই হামলায় অস্ত্র সরবরাহ করার অপরাধে ভারতে বিচার শুরু হবে তাহাউর রানার। আমেরিকার আদালত তাকে ভারতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে।

২০০৮ মুম্বই হামলায় নাম জড়ায় কানাডার ব্যবসায়ী তাহাউর রানার। পাকিস্তানের এই বাসিন্দা যুক্ত একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে। বাইরে তার ব্যবসা যা-ই হোক, জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করার ব্যবসায় গোটা বিশ্বের কুখ্যাত ব্যবসায়ী রানা। ডেনমার্কে অস্ত্র সরবরাহ করে নাশকতা করার আগে ধরা পড়ে সে। এরপর থেকেই আমেরিকার বন্দি রানা।

সম্প্রতি তাকে হাতে পেতে আবেদন জানায় ভারত। দুই দেশের বন্দি হস্তান্তরের চুক্তি অনুযায়ী, আবেদনকারী দেশে যদি দোষী সাব্যস্ত বা বিচারাধীন হয় অভিযুক্ত, তাহলে তাকে হস্তান্তরিত করা হবে। সেই অনুযায়ী আমেরিকার আদালত তাহাউর রানাকে ভারতে হস্তান্তরিত করার নির্দেশ দেন।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...