Thursday, May 14, 2026

রবিতে বাতিল ডুরান্ড কাপের ডার্বি: ভুলবার্তা এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুণালের

Date:

Share post:

বাতিল ডুরান্ড কাপের ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ডের বড় ম্যাচ। জানা যাচ্ছে, ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। যার ফলে ইস্ট-মোহন দু’দলই পাচ্ছে এক পয়েন্ট করে। এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। ডার্বির সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। ডার্বির পক্ষে কুণাল ঘোষ।

বেশ কয়েক দিন ধরেই জল্পনা ছিল ডুরান্ডের ডার্বি নিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে ডার্বির নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এই নিয়ে শনিবার ডুরান্ড কমিটি ও বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে নিরাপত্তা জনিত সমস্যার কারণে বাতিল ডুরান্ড কাপের ডার্বি। সূত্রের খবর, শহরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরে বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব নয়।

এদিকে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দু’দলের সমর্থকেরাই আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছিলেন। সূত্রের খবর, আগামিকাল এই নিয়ে দু’দলের সমর্থকদের ছিল এক বিশেষ প্রতিবাদ।

এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, “ আমি একজন মোহনবাগান ও তৃণমূল সমর্থক হিসেবে কাল রবিবার ডুরান্ড ডার্বির পক্ষে। প্রশাসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। যদি কেউ ‘বিচার চাই’ ব্যানার দেখায়, দেখাক। উস্কানির অন্য ব্যানার উপেক্ষা করুন। কিন্তু ডার্বি স্থগিতে ভুলবার্তা যাবে। বামরাম কুৎসা বাড়বে। খেলা হোক।”

আরও পড়ুন- দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন বিনেশ, স্বাগত জানাতে সাক্ষী-বজরং


Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...