Sunday, June 21, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শুক্রবার প্রকাশিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্ব। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান। এদিন প্রকাশিত হল সূচি। ১৮ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র অভিযান শুরু করবে সবুজ-মেরুন।

২) কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গল-এর। এদিন লিগে দুরন্ত জয় পেল লাল-হলুদ। শনিবার কলকাতা লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে উড়িয়ে দিল বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল এডউইন- এর। একটি করে গোল জেসিন টিকে এবং আজাদের।

৩) বাতিল ডুরান্ড কাপের ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ডের বড় ম্যাচ। জানা যাচ্ছে, ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

৪) এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। ডার্বির সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। ডার্বির পক্ষের কুণাল ঘোষ।

৫) আগামি বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। এরই মধ্যে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা নাকি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, এশিয়া কাপের মতন অন্য জায়গায় ম্যাচের আয়োজনের কথা জানায় বিসিসিআই। আর এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের অবস্থান জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...