Monday, May 25, 2026

অডিও ক্লিপে অ.স্ত্র ধরার কথা, ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ: ডার্বি বাতিল নিয়ে জানাল পুলিশ

Date:

Share post:

নির্দিষ্ট তথ্য পেয়ে সতর্কতা নেওয়া হয়েছে রবিবারের ডার্বি নিয়ে। অশান্তির পরিকল্পনা করেছিল কিছু সংগঠন, দাবি বিধান নগর পুলিশ কমিশনারেটের।  অতিরিক্ত পুলিশ কমিশনার (বিধাননগর জোন) অনিশ সরকার জানান, ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল।

ফুটবলপ্রেমীদের দলে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কোনও আপত্তি নেই।‌ পুলিশের দাবি, তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। রাকেশ পাল, শুভম চক্রবর্তী, সাগ্নিক গুহ, অনিশ দত্ত সহ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি, কয়েকটি অডিও ক্লিপ তাদের দের হাতে এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অডিও ক্লিপের নমুনাও পেশ করে পুলিশ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। পুলিশের বক্তব্য, ফুটবলপ্রেমীদের সঙ্গে স্টেডিয়ামে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। যে অডিও ক্লিপ তার শোনান, সেখানে স্পষ্ট শোনা গিয়েছে, অডিও ক্লিপে বলা হচ্ছে অস্ত্র ধরতে হবে।পুলিশকে ভয় পাইয়ে দিতে হবে।‌ পুলিশের স্পষ্ট বক্তব্য, ফুটবল ম্যাচ বাতিল করতে হয়েছে কারণ ,৬২-৬৩ হাজার লোক মাঠে থাকত। আর‌ সেই‌ সুযোগকে কাজে লাগিয়ে অশান্তি বাধানো হত। সেই কারণে ১৬৩ ধারা জারি করা হয়েছে স্টেডিয়াম চত্বরে।

এদিন বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত যুবভারতী চত্বরে ১৬৩ জারি করল তারা। রবিবার বিকেলে সল্টলেক স্টেডিয়াম চত্বরে মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের জমায়েতে ‘না’।

 

 

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...