Saturday, March 14, 2026

দক্ষিণে চলবে দুর্যোগ! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পাশাপাশি রাজ্যের একাধিক প্রান্তে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে এখনই পিছু ছাড়ছে না দুর্যোগ। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতায় (Kolkata) মাঝারি বৃষ্টি হবে। তবে দু’-একটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিস অবশ্য জানিয়েছে, মঙ্গলবারও সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বাকি জেলাগুলিতে। বুধবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি চলতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তবে মঙ্গলবার উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...