Friday, May 15, 2026

ডবল ইঞ্জিন উত্তরাখণ্ডে বাসে নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার চালক, কনডাক্টর-সহ ৫

Date:

Share post:

আর জি কর কাণ্ডে যখন তরুণী চিকিত্‍সক-পড়ুয়ার ধর্ষণ ও খুনে নিয়ে উত্তাল গোটা দেশ, ঠিক তখনই বাসে গণধর্ষণের শিকার এক নাবালিকা! এই ঘটনায় ড্রাইভার, কনডাক্টর-সহ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে।

পুলিশ সূত্রে খবর, গত ১৩ অগাস্ট দেরাদুনের বাস টার্মিনালের কাছে একটি দোকানে বসেছিল ওই নাবালিকা। চোখে-মুখে আশঙ্কা, বিধ্বস্ত চেহারা। সঙ্গে ছিল এক ব্যক্তি। তাঁর চালচলনও ছিল যথেষ্ট সন্দেহজনক। চাইল্ড হেল্ফ লাইনে নম্বর ফোন আসে। সেই ফোনেই বিষয়টি জানতে পারে পুলিশ। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে যে ছিল, তাকেও হেফাজতে নেওয়া হয়।

উদ্ধারের পর ওই নাবালিকা পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় একটি হোমে। পুলিশকে সে জানায়, ৫ জন মিলে তাকে ধর্ষণ করেছে! এরপর অভিযুক্তদের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করে শুরু হয় তদন্ত। তদন্তেও গণধর্ষণের প্রমাণ মেলে।

আরও পড়ুন: সিবিআইকে আর জি করের গুরুত্বপূর্ণ নথি দিতে সোম সকালেই সিজিওতে কুণাল

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...