Saturday, March 14, 2026

R G Kar Case: গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দু! মঙ্গলেই শুনানির সম্ভাবনা 

Date:

Share post:

আর জি কর (R G Kar) কাণ্ডে গ্রেফতার হওয়ার আশঙ্কায় এবার কলকাতার হাইকোর্টের (Kolkata High court) দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। সোমবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের (Calcutta High court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে খবর।

সম্প্রতি আর জি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাত দিলেও পথে নামেন তিনি। এদিকে প্রথম থেকেই আর জি কর কাণ্ডে তৎপর কলকাতা পুলিশ। অশান্তি রুখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকাও পুলিশের তরফে জারি করা হয়েছে। কিন্তু এসবের পরেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করছে বলে অভিযোগ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। সেকারণেই অশান্তি যাতে নতুন করে ছড়িয়ে না পরে সেকারণেই তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় লালবাজার। রবিবার তাঁকে তলব করা হলেও যাননি তিনি। এরপরই ফের তাঁকে তলব করে লালবাজার। তবে এই মুহূর্তে হাজিরা দিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দু।

রবিবার রাতেই এক্স হ্যান্ডলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমি ভয় করব না’ গানটি শেয়ার করেন তৃণমূল সাংসদ। অন্যদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের একত্রে আবার প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। তারপর সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর রায়।


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...