Thursday, April 30, 2026

ভারতের পতাকা পায়ে মাড়িয়ে, ছুরিতে ফালাফালা! কানাডায় ইন্ডিয়া ডে-তে খালিস্তানি বর্বরতা

Date:

Share post:

ভারতের জাতীয় পতাকা কোথাও মাটিতে ফেলে পায়ে মাড়িয়ে দেওয়া হল। কোথাও ছুরি দিয়ে প্রকাশ্যে ফালাফালা করা হল তেরঙ্গা পতাকা। কানাডায় এভাবেই ইন্ডিয়া ডে উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা চালালো খালিস্তানপন্থী আন্দোলনকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা নিল কানাডার পুলিশ। ঘটনায় কানাডায় প্রবাসী ভারতীয়রা কানাডা সরকারের সমালোচনাতেই সরব হয়েছেন।

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস ভারতের পাশাপাশি যে সব দেশে প্রবাসী ভারতীয়রা রয়েছেন, সেই সব দেশেই পালিত হয়েছে। একাধিক দেশে সরকারিভাবে ইন্ডিয়া ডে পালন স্বীকৃতিও পেয়েছে। কানাডায় রাজধানী টরোন্টোয় ইন্ডিয়া ডে পালনের অনুমতি দেয় ট্রুডো সরকার। ভারতের সময় রবিবার রাতে ইন্ডিয়া ডে পালনের সময় বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে খালিস্তানপন্থী দুষ্কৃতীরা। ভারতের পতাকা নিয়ে শোভাযাত্রার সময় তারা দলবেঁধে পাশ থেকে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।

আর একধাপ এগিয়ে দেখা যায়, ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দেওয়া হচ্ছে। টরোন্টোতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ছুরি দিয়ে কেটে ফেলা হয় ভারতের জাতীয় পতাকা। স্থানীয় শিখ ধর্মের মানুষরাও এর প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা দাবি করেছেন এই ধরনের কার্যকলাপের জন্য ভুগতে হয় কানাডার নিরীহ শিখদের ও হিন্দু ধর্মাবলম্বীদের। চোখের সামনে পতাকার অপমান দেখেও কানাডা প্রশাসনের নীরবতা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয় বলে দাবি তাঁদের।

Related articles

আজই ICSE-ISC রেজাল্ট ঘোষণা, সকাল ১১টায় ওয়েবসাইটে মিলবে ফলাফল

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল...

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...