Wednesday, June 17, 2026

আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে সপ্তাহখানেক ধরে ভোগান্তিতে রোগীরা। বহু অনুরোধেও তারা তাদের নিজের অবস্থানে অনড়। আসলে    আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য।হাসপাতাল ও হস্টেলের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ। এরই পাশাপাশি,বৃহস্পতিবারের মধ্যেই আরজি কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, সিবিআইকে মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সুপ্রিম কোর্ট এদিনের মামলার শুনানি চলাকালীন আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলে, মহিলারা যদি কাজ করতে গিয়ে যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে আমরা তাঁদের সাম্যের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করছি।

মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান, সে দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্স দু’টি বিষয়ে পরিকল্পনা করবে — প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রটোকল তৈরি করতে হবে। দেশের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ঘটনার নৃশংসতা সারা দেশকে বিস্মিত করেছে।

 

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...