Friday, June 26, 2026

দুর্গাপুজো বন্ধের চক্রান্তের বিরোধিতায় বিজ্ঞপ্তি জারি ফোরাম ফর দুর্গোৎসবের

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঘটনার প্রভাব যাতে দুর্গাপুজোয় না পড়ে, সেই অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল ফোরাম ফর দুর্গোৎসব। দুর্গোৎসবের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। তাঁদের ‘পেটে লাথি মারার’ কারোর কোনও অধিকার নেই, সাফ জানিয়ে দিলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু। একইসঙ্গে তাঁর অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করা হচ্ছে।

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেক ক্লাবই সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে। কেউ আবার দুর্গাপুজো বয়কটের ডাক দিয়েছেন। এহেন পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে ফোরাম ফর দুর্গোৎসব জানিয়েছে, আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোকাহত এবং বিপর্যস্ত। ফোরাম ফর দুর্গোৎসব অবিলম্বে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে দেবেন না।”

এই প্রসঙ্গে ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন,”দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বর্তমানে দুর্গাপুজোটা শুধুই কোনও উৎসব নয়, এটি বাংলার অর্থিনীতির বড় অঙ্গ। দুর্গোৎসবের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। তাঁদের পরিবারের পেটে লাথি মারার কারোর অধিকার নেই।” একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করা হচ্ছে। যারা দুর্গাপুজো চায় না আর জি করের ঘটনার মধ্য দিয়ে তাঁদের আরও একবার নোংরা রাজনীতি সামনে আসছে।

আরও পড়ুন- CBI তদন্তে ‘অসন্তোষ’! আন্দোলন এখনই প্রত্যাহার নয় আর জি করে


 

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...