Wednesday, March 11, 2026

অন্ধ্রপ্রদেশের ওষুধের কারখানায় বিস্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

মধ্যাহ্নভোজের বিরতি (Lunch Break) চলছিল, আর তারমধ্যেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি ওষুধের কারখানায় (Medicine Factory) বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৪ কর্মীর। দুর্ঘটনায় আহত ২০ জন, এদের মধ্যে আশঙ্কাজনক ১৮। হাসপাতালের তরফে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে (Special Economic Zone) অবস্থিত ওই বেসরকারি ওষুধ কারখানায় বিস্ফোরণের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর (N Chandrababu Naidu) ভূমিকা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে কর্মীরা যখন দুপুরের খাওয়াদাওয়া করছিলেন ঠিক সেসময় আচমকাই ঘটে যায় বিস্ফোরণ। বেসরকারি ওষুধ কারখানার বিস্ফোরণের একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কারখানা কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে। কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে হাসপাতালের উদ্দেশে দ্রুত গতিতে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় কমপক্ষে হাজারখানেক কর্মী কাজ করেন। এদিকে বুধবার দুপুরে বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। তবে অল্পের জন্য বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচেছেন কারখানার কর্মীরা। এদিন দুপুরের খাবার খাওয়ার বিরতি চলার কারণে অনেক কর্মীই বাইরে গিয়েছিলেন বলে খবর, তার জেরেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ ও দমকলবাহিনী। তবে এদিন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসকও। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...