Thursday, May 14, 2026

স্থগিত আগামিকাল কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ, কিন্তু কেন ?

Date:

Share post:

স্থগিত আগামিকাল কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। আগামিকাল কলকাতা লিগে ছিল মোহনবাগানের ম্যাচ। প্রতিপক্ষ ছিল রেলওয়ে এফসি। সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টে থেকে। তবে সেই ম্যাচ স্থগিত রাখা হয়েছে। এদিন এমনটাই জানান হয়েছে আইএফএ-এর পক্ষ থেকে। জানান হয়েছে, প্রায় একই সময় দু’জায়গায় খেলতে হত মোহনবাগানকে। তাই কলকাতা লিগের ম্যাচের দিন বদলে দেওয়া হল।

আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামছেন মোহনবাগান। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। সেই বিকেল ৪ টা থেকে। অপরদিকে ৩ টে থেকে কলকাতা লিগের ম্যাচ। প্রায় একই সময় দু’জায়গায় খেলতে হত মোহনবাগানকে। তাই কলকাতা লিগের ম্যাচের দিন বদলে দেওয়া হয়। এই নিয়ে আইএফএ-এর পক্ষ থেকে বলা হয়, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে মোহনবাগান দল জামশেদপুরে। একই দিনে দু’টি ম্যাচ খেলতে হত তাদের। তাই কলকাতা লিগের ম্যাচটি স্থগিত। এই ম্যাচটি পরে হবে। তবে কবে হবে ম্যাচ , সেই দিন এখনও ঘোষণা করেনি আইএফএ। দ্রুত সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।

আগামিকাল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান। জিততে পারলে সেমিফাইনালে। এই ম্যাচ নিয়ে বাগান কোচ জোসে মোলিনা বলেন, “নকআউটের মতো ম্যাচে সামনে যে-ই থাকুক, জিততেই হবে। পাঞ্জাবের দলটা ভাল। ডুরান্ড কাপে কেরল, মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যে ম্যাচগুলো খেলেছে, সেখানে ভালই লেগেছে। ওদের হারানো সহজ নয়। তবে নিজেদের নিয়েও বিশ্বাস রয়েছে। আশা করি ম্যাচটা জিতব এবং দর্শকদের আনন্দও দিতে পারব।”

আরও পড়ুন- কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হারতেই, কলকাতা থেকে সরল ডুরান্ডের একটি সেমিফাইনাল


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...