Thursday, May 14, 2026

সরকারি হাসপাতালে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ! কংগ্রেস শাসিত কর্নাটকে গ্রেফতার যুবক

Date:

Share post:

কংগ্রেস শাসিত রাজ্যে এবার এক বৃদ্ধা রোগীকে ধর্ষণের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কর্নাটকের (Karnataka) চিক্কবল্লপুর জেলা।বুধবার মধ্যরাতে হাসপাতাল (Hospital) চত্বরেই ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষনের অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত বছর পঁচিশের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কি ঘটেছিল?

বুধবার রাতে কর্নাটকের চিক্কবল্লপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন বৃদ্ধা। তিনি নিকটবর্তী গ্রাম থেকে এসেছিলেন বলে খবর। কিন্তু চিকিৎসার কারণে অনেক রাত হয়ে যাওয়ায় হাসপাতালেই রাত্রিবাসের সিদ্ধান্ত নেন তিনি। এরপর রাত ২টো নাগাদ চিকিৎসার জন্য হাসপাতালে এসে বৃদ্ধার উপর চড়াও হন বলে অভিযোগ। হাসপাতাল চত্বরেই বৃদ্ধাকে ধর্ষণ করে। এদিকে বৃদ্ধার চিৎকার শুনে হাসপাতাল চত্বরে অনেকেই ছুটে আসেন। বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিযুক্তকে পুলিশ ডেকে রাতেই তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে পুলিশ সূত্রে খবর, হাসপাতাল চত্বরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, হাসপাতালের ভিতরে নয়। কিন্তু সরকারি হাসপাতালে এমন ঘটনা কিভাবে ঘটল? নিরাপত্তার ব্যবস্থা, সিসিটিভি সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রাথমিক তদন্তের পর ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...