Friday, May 15, 2026

দুধ-ঘি নিয়ে ভুয়ো বিজ্ঞাপন, কড়া বার্তা দিয়ে নিষেধাজ্ঞা স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

দুধ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারি সংস্থাদের তথ্য বিকৃতি এবং ভুয়ো বিজ্ঞাপন নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের (Government of India)। সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে যে কিছু সংস্থা A1 এবং A2 সম্পর্কিত ভুয়ো তথ্য দিয়ে দুধ, ঘি, বাটার এবং দই বিক্রি করছে এবং বিজ্ঞাপন দিচ্ছে। দুগ্ধজাত পণ্য নিয়ে এই প্রতারণা বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য মন্ত্রকের (Health ministry) তরফে নির্দেশিকা জারি করার পাশাপাশি পাশাপাশি এই ধরণের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল কেন্দ্র সরকার (Government of India)।

কেন্দ্রের জারি করা বিজ্ঞাপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে A2 দাবি করা মিল্ক প্রোডাক্টে এমন কিছু তথ্য দেওয়া হচ্ছে, যা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট ২০০৬’ -এর আওতায় পড়ে না।এমনকি ২০১১ এর রেগুলেশন অনুযায়ী কোনও দুধ বা দুগ্ধজাত দ্রব্যকে A1 এবং A2- প্রোটিনের ভিত্তিতে কখনই আলাদা করা যায় না। তাই এই সংক্রান্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রি প্রিন্টেড লেভেল থেকেও এই তথ্য মুছে ফেলতে হবে। যদি সেটা না হয় তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে মন্ত্রক। ইন্ডিয়ান ডেয়ারি অ্যাসোসিয়েশনের তরফে FSSAI এর এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...