Monday, May 4, 2026

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে নাবালিকার গণধর্ষণ, স্যোশাল মিডিয়াতে প্রতিক্রিয়া দিয়েই দায় সারলেন হেমন্ত

Date:

Share post:

আর জি কর কাণ্ডে প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ চলছে। এই ঘটনার পরেই কড়া পদক্ষেপ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু ডবল ইঞ্জিনের অসমে (Assam) নাবালিকার গণধর্ষণের পরে স্যোশাল মিডিয়ার পোস্ট দিয়েই দায় সেরেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Hemant Biswasharma)। গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে অসমের নগাঁওয়ের ধিং অঞ্চল। বৃহস্পতিবার সন্ধেয় টিউশন থেকে বাড়ি ফেরার সময় দশম শ্রেণির ওই ছাত্রীকে ৩ দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। এর প্রতিবাদে ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের বনধ ডেকেছেন স্থানীয়রা।অভিযোগ, সন্ধে ৭-৮টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফেরার সময় দশম শ্রেণির ওই ছাত্রীকে ৩ দুষ্কৃতী আক্রমণ করে। রাস্তার ধারে ফেলেই চলে নির্যাতন। গণধর্ষণের পরে স্থানীয় বোরভেটি এলাকায় নাবালিকার অচৈতন্য দেহ ফেলে চম্পট দেয় তারা। ওই অবস্থায় নাবালিকা প্রায় ১ ঘণ্টা পড়েছিল বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

প্রশাসন সূত্রে খবর, পুলিশ গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। তাকে ধিং ফার্স্ট রেফারাল ইউনিটে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে নগাঁও হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকা হয়। দাবি, দ্রুত সব দোষীদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই অসমের (Assam) মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা নির্যাতনের ঘটনার নিন্দা করেছেন। স্যোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, নাবালিকার ওপর এই নির্যাতন মানে মানবিকতার উপর আঘাত। ডিজিপি জিপি সিংকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, নাবালিকা গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। পলাতক একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।






Related articles

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
97 এগিয়ে
বিজেপি
191 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে