Saturday, May 16, 2026

কড়া নিরাপত্তায় সিজিও থেকে শিয়ালদহ কোর্টে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

ঘড়ির কাটায় দুপুর ১২:১০, সিজিও কমপ্লেক্স (CGO) থেকে নীল কাপড়ে মাথা-মুখ ঢাকা অবস্থায় বের করা হলো আর জি কর হাসপাতালে (RG Kar hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Roy)। গণরোষের আশঙ্কায় কলকাতা পুলিশের RAF এবং সিআরপিএফ (CRPF) জওয়ানদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রট (এসিজেএম) আদালতে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে তাঁকে পেশ করা হবে বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এদিন সিজিও কমপ্লেক্স (CGO) থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের তরফে অভিযুক্তকে একাধিক প্রশ্ন করা হলেও তাঁর তরফে কোনও উত্তর মেলেনি। কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা তাঁকে দ্রুত গাড়িতে তুলেই দরজা বন্ধ করে দেন।

আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃতের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। আজ আদালতে সঞ্জয়ের জেল হেফাজতের আবেদন করবে কেন্দ্রীয় সংস্থা এমনটাই মনে করা হচ্ছে। অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষার আবেদনও জানানো হয়। ধৃতের এই বিষয়ে সম্মতি না থাকলেও আদালত কী সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় তদন্তকারী অফিসাররা।


Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...