Thursday, May 14, 2026

প্রতারণার অভিযোগ! অনিল আম্বানিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা SEBI-র

Date:

Share post:

বড়সড় প্রতারণার অভিযোগ! এবার অনিল আম্বানিকে (Anil Ambani) ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল সেবি (SEBI)। পাশাপাশি তাঁকে ২৫ কোটি টাকা জরিমানাও (Fine) করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া।

সেবি জানিয়েছে, অনিল আম্বানি-সহ রিলায়েন্স হোম ফাইনান্সের একাধিক শীর্ষ কর্তা এবং অন্য ২৪ সংস্থাকে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তা আগামী ৫ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে সেবির তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির কোনও পদে থাকতে পারবেন না তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনিল-সহ মোট ৩ জনের বিরুদ্ধে বেআইনিভাবে রিল্যায়েন্স হোম ফিনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপরই তাদের উপর জারি হয় নিষেধাজ্ঞা।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...