Thursday, May 14, 2026

ব্রিটিশ প্রথা! সমাবর্তনে ব্ল্যাক রোব-ক্যাপে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Date:

Share post:

সিলেবাস থেকে মোগলদের ইতিহাস মুছে ফেলার মতো এবার স্বাস্থ্যক্ষেত্রের কলেজ, প্রতিষ্ঠানের সমাবর্তনে কালো রোব ও ক্যাপের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। গোটা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলিতে যে ব্ল্যাক রোব ও ক্যাপকে সম্মানের প্রতীক হিসাবে দেখা হয়, ভারতে সেটা বাতিলের নির্দেশ কেন্দ্রের। এই পোশাক ব্রিটিশ উপনিবেশের সাক্ষ্য বহন করে বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ অনুসারে শুক্রবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক একটি নির্দেশিকা জারি করে যেখানে বলা হয় স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পোশাকের নিয়মে পরিবর্তন আনা হবে। ব্ল্যাক রোব ও ক্যাপ নিয়ে উল্লেখ করা হয়, মধ্যযুগের ইউরোপীয় দেশগুলি এগুলি ব্যবহার করত যা ঔপনিবেশিক ধারাকে প্রতিফলিত করে। ব্রিটিশরা নিজেদের উপনিবেশগুলিতে যে প্রথা এনেছিলেন তার পরিবর্তন আনা দরকার।

সেই সঙ্গে দাবি করা হয়, স্বাস্থ্য দফতরের এইমস সহ বেশ কিছু প্রতিষ্ঠানে সমাবর্তনে এই পোশাক এখনও ব্যবহার করা হয়। এই পোশাক বাতিল করে সমাবর্তনে নতুন কী পোশাক ব্যবহার করা যায় তা নিয়ে মতামত চাওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলির কাছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সমাবর্তনে স্থানীয় প্রথাগত পোশাকের উপর গুরুত্ব দিতে হবে। রাজ্য অনুযায়ী পোশাক নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের কাছে প্রস্তাব পাশ করার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...