Thursday, May 14, 2026

ডবল ইঞ্জিন রাজস্থানে প্রকাশ্যে গুলি চালিয়ে গয়নার দোকানে লুঠ, আহত ৫

Date:

Share post:

রাজস্থানের ভিওয়াড়ি অঞ্চলের জনবহুল এলাকার একটি গয়নার দোকানে গুলি করতে করতে প্রকাশ্যে লুঠ চালাল ৫ সদস্যের ডাকাতদল। দুষ্কৃতীদের গুলিতে আহত ওই দোকানের মালিক সহ ৫ জন। প্রকাশ্যে ডাকাতির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডবল ইঞ্জিন রাজস্থানে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

শুক্রবার সন্ধ্যায় ভিওয়াড়ির সেন্ট্রাল মার্কেটে ডাকাতদের দল আসে একটি গাড়ি নিয়ে। তারপর গাড়ি থেকে নেমে গুলি চালাতে চালাতে গয়নার দোকানে ঢোকে। দুষ্কৃতীদের গুলিতে আহত দোকানের মালিক কমলেশ সোনি ও নিরাপত্তারক্ষী সহ ৫জন। গুলি চালিয়ে দোকান লুঠের ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, গয়নার শোরুমে ঢুকেই ডকাতরা লাঠি নিয়ে মারধরও করছে উপস্থিত লোকদের।

স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। ডাকাতির পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুষ্কৃতীদলের কেউই ধরা পড়েনি। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। সম্প্রতি এই গেরুয়া শাসিত রাজ্যের আলওয়ারের এক্সিস ব্যাঙ্কের একটি শাখায় প্রকাশ্য দিবালোকে ৬ জনের সশস্ত্র ডকাতদল মাত্র আধ ঘণ্টায় লুঠ করেছিল নগদ ও সোনা। সবমিলিয়ে লুঠ হয়েছিল ১ কোটি টাকার সম্পত্তি।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...