Tuesday, March 10, 2026

ভুয়ো খবর ঠেকাবে আইটি সেল, নতুন পন্থা তৃণমূলের

Date:

Share post:

আর জি করের ঘটনাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে বাম-রাম সহ ছোট ছোট অনেক সংগঠন। প্রতিদিন রাজপথে প্রতিবাদে নামা মানুষ যে শুধুই অরাজনৈতিক নয় বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে তাও যে বিজেপির মতো আইটি নির্ভর দলের রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা তথ্য দিয়ে কিছুদিন আগেই প্রমাণ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। এবার সেই সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্যকে পাল্টা দিতে নতুন পন্থা ঘোষণা করে আইটি সেল কর্মীদের নিয়ে বৈঠক করলেন শীর্ষ নেতৃত্ব।

১৪ অগাস্ট রাতে স্বতঃস্ফূর্ত আন্দোলনে বিচারের দাবিতে পথে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। আর ঠিক সেই রাত থেকেই সাধারণ মানুষের আন্দোলনকে হাইজ্যাক করেছে বিজেপি। বট ফার্মের সাহায্যে কীভাবে এক একটি তথ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আন্দোলনকে নিজেদের হাতের পুতুল করেছিল বিজেপি কীভাবে, তার তথ্য দিয়েছিলেন সাকেত। তৃণমূলের তরফে প্রকৃত সত্য তুলে ধরাই হবে শাসকদলের চ্যালেঞ্জ, দাবি নেতৃত্বের। তৃণমূল যেভাবে সিবিআই-এর ঘোরাঘুরি নয়, ধর্ষণ-খুনের বিচারের দাবি জানাচ্ছে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য শাসকদলের।

রবিবার শহরের একটি হোটেলে বৈঠক করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, কাউন্সিলর কৈলাস মিশ্র, মুখপাত্র ঋজু দত্ত, আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভটাচার্য। নেতৃত্বের সওয়াল, মিটিং মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে সক্রিয়। দলের বুথ স্তর থেকে শীর্ষ স্তরের নেতাদের সক্রিয় হতে হবে দলের বার্তাকে ছড়িয়ে দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আর জি কর ইস্যু নিয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার উপরও জোর দেওয়া হয়।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...