Thursday, May 7, 2026

পঞ্চায়েত প্রধান দলিত, জাতীয় পতাকা তুলতে বাধা বিজেপি রাজ্যে!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে দেশের পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জন্য উন্নতির ভুরি ভুরি দাবি জানানো বিজেপির আসল চেহারা বেরিয়ে পড়ল মধ্যপ্রদেশে। পঞ্চায়েত প্রধান দলিত বর্ণের হওয়ায় স্বাধীনতা দিবসে পতাকা তুলতে দেওয়া হল না সাতনার মহিলা পঞ্চায়েত প্রধানকে। এমনকি বসার চেয়ারও আনতে বলা হল নিজের বাড়ি থেকে।

সাতনার আকুনা পঞ্চায়েতে মহিলা প্রধান হিসাবে প্রথমবার নির্বাচিত হন শ্রদ্ধা সিং। উচ্চবর্ণের সংখ্যাধিক্য থাকা এই পঞ্চায়েতে অন্যান্য সব পঞ্চায়েতের মতই স্বাধীনতা দিবসে প্রধানকে পতাকা তোলার নির্দেশ দেওয়া হয়। তবে ১৫ অগাস্ট পঞ্চায়েতে পৌঁছে শ্রদ্ধা সিং দেখেন পতাকা তুলে ফেলেছেন উপপ্রধান ধর্মেন্দ্র সিং। দলিত শ্রেণির মহিলাকে পতাকা তুলতে না দেওয়ার কৌশলেই আগে আগে পতাকা উত্তোলন হয়ে যায় বলে দাবি প্রধানের।

এই ঘটনাই প্রথম নয়। শ্রদ্ধা জানান প্রথমবার পঞ্চায়েতের বৈঠক হওয়ার সময়ও তাঁকে পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসতে দেওয়া হয়নি। বাড়ি থেকে চেয়ার নিয়ে আসতে বলা হয়।

তবে এই সব ঘটনায় বিচলিত নন প্রধান শ্রদ্ধা। তিনি নিম্নবর্ণের মানুষের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি করেন। সেই সঙ্গে বর্ণের ভেদাভেদের অভিযোগ জানান জেলাশাসক সহ মধ্যপ্রদেশ সরপঞ্চ অ্যাসোসিয়েশনে।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...