Sunday, March 15, 2026

রাজ্যের বদলে মিলল শুধু জেলা! লাদাখ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ

Date:

Share post:

লাদাখবাসীর দাবি ছিল পূর্ণ রাজ্যের স্বীকৃতি। তবে তা হল না। তবে এর মাঝেই কেন্দ্র সরকারের সিদ্ধান্তে লাদাখকে ভাগ করা হল আরও ৫টি জেলায়। রাজ্যের স্বীকৃতি নিয়ে আন্দোলন করে আসা লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুর দাবি, যদি এই জেলার ভাগ গণতান্ত্রিক ভাবে না হয় তবে তাঁরা আন্দোলনের পথেই যাবেন।

সোমবার সমাজমাধ্যমে জেলা বিভাজনের এই তথ্য পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত উন্নত ও সমৃদ্ধ লাদাখ তৈরির। সেই লক্ষ্যের দিকে তাকিয়েই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে নতুন ৫টি জেলায় ভাগ করা হয়েছে। তাঁর প্রতিশ্রুতি, এবার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে যাবে লাদাখের বাসিন্দাদের ঘরে ঘরে। তৈরি হবে আরও নতুন নতুন সুযোগ। নতুন জেলাগুলি- দ্রাস, নুবরা, শাম, চাংথাং, জানস্কার। উল্লেখ্য, আগে ২টি জেলা ছিল কার্গিল ও লেহ। ওই জেলাগুলি থেকেই তৈরি হয়েছে নতুন ৫টি জেলা। সব মিলিয়ে বর্তমানে জেলার সংখ্যা ৭।

তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়নি এই রাজ্যগুলির নিজস্ব প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হবে, নাকি যেভাবে কেন্দ্রের নিয়ন্ত্রণে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রয়ে গিয়েছে সেভাবেই শুধুমাত্র প্রশাসনিক ভাগ করা হল জেলাগুলি। লাদাখের মানুষ জেলা ভাগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন। তবে তাঁরা চেয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁরা নিজেদের প্রশাসন তৈরি করবেন। দিন-রাত একাকার করে খোলা আকাশের নিচে লাদাখে সোনম ওয়াংচুর নেতৃত্বে আন্দোলন হয়েছে। কিন্তু তারপরেও মেলেনি রাজ্যের স্বীকৃতি। এই জেলার ভাগ তাঁদের গণতান্ত্রিক অধিকার না দিলে তাঁরা ফের আন্দোলনে নামবে বলে জানিয়ে দেন সোনম।

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...