Friday, May 1, 2026

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে কী বললেন কুলদীপ ?

Date:

Share post:

আগামী বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে সূত্রের খবর, পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বিসিসিআই এই টুর্নামেন্ট অন্য জায়গায় আয়োজনের কথা বলেছে। তবে এরই মধ্যে পাকিস্তানে গিয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কুলদীপ যাদব। বললেন , সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কুলদীপ যাদব বলেন, “ আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই আমি খুবই উত্তেজিত। পাকিস্তানের মানুষেরা খুব ভাল। সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।”

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারতীয় দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান শেষ বার ভারতে এসেছিল ২০১২-১৩ মরশুমে। তবে আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। এছাড়াও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন পাকিস্তান দল। তবে ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি ভারতীয় দল। হাইব্রিড মডেলে হয় খেলা। কিছু ম্যাচ হয় পাকিস্তানে। ভারতের ম্যাচ হয় শ্রীলঙ্কায়।

আরও পড়ুন- মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষাণা ভারতীয় দল, দলে বাংলারা রিচা ঘোষ


Related articles

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...