Wednesday, May 13, 2026

রেশন দু.র্নীতি মামলায় জামিন বাকিবুর-শঙ্কর-বিশ্বজিতের

Date:

Share post:

রেশন দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। জামিনের কারণ হিসেবে আদালতের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়াল ও মনিশ সিসোদিয়া মামলার রায়ে উল্লেখ করেছে, অভিযুক্তকে বিচারপ্রক্রিয়া শুরুর নামে দীর্ঘদিন আটকে রাখা যায় না। হয় তাকে হেফাজতে রেখে বিচারপ্রক্রিয়া শুরু করুক না হলে জামিন।

এই মামলায় প্রায় ১১ মাস জেলে আছে বাকিবুর সহ অন্য দুই অভিযুক্ত। বিচার প্রক্রিয়া কবে শুরু করতে পারবে সে বিষয়ে ইডি নির্দিষ্ট কোনও সময়সীমা দিতে পারছে না। তাই আদালত তাঁদের জামিন মঞ্জুর করল। যেহেতু এই মুহূর্তে এই তিনজনের বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের আর কোনও মামলা নেই, তাই তারা আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছে।জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইডি রেশন দুর্নীতিতে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি বলেই খবর। দুর্নীতির টাকা ব্যবসায় ব্যবহার করা হয়েছে বলেও প্রমাণ মেলেনি।

 

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...