Friday, June 26, 2026

যোগীরাজ্যে গাছে ঝুলন্ত দুই কিশোরী! পুলিশের আত্মহত্যা তত্ত্বে আপত্তি পরিবারের

Date:

Share post:

সারারাত নিখোঁজ থাকার পরে গাছে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘাতে মৃতাদের পরিবার। উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ আত্মহত্যার তত্ত্ব পেশ করলেও পরিবারের দাবি, কিশোরীদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ দ্রুত দেহ সৎকারে জোর দিলে পরিবার প্রতিরোধ গড়ে তোলে। তাঁদের দাবি, মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসুক।

মঙ্গলবার উত্তরপ্রদেশের ভগবতীপুরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুই কিশোরীর দেহ। আগেরদিন জন্মাষ্টমীর সাজানো দেখতে মন্দিরে গিয়েছিল তারা। সেই রাতে তারা বাড়ি না ফেরায় পরিবার অনুমান করে কোনও আত্মীয়ের বাড়িতে থেকে গিয়েছে তারা। পরদিন সকালেই এক গ্রামবাসী গাছে ঝুলন্ত দেহটি দেখতে পায়। পরিবারের লোকেদের খবর দেওয়া হয়।

পরে পুলিশ এসে দেহ নামিয়ে ময়নাতদন্তের (postmortem) জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ঝুলন্ত হওয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু। এরপরই পুলিশ পরিবারকে জানায় আত্মহত্যা করে মৃত্যু হয়েছে দুই কিশোরীর। তবে পরিবার দাবি করে, মৃতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু পুলিশ তাঁদের মৃতদেহ দেখতে দেয়নি। দ্রুত সৎকারের জন্য চাপ দেওয়া হয় বলেও পরিবারের অভিযোগ। তবে পরিবার সঠিক তদন্তের দাবি করে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও পরিবারের বাধা সত্ত্বেও দেহ সৎকার করে উত্তর প্রদেশ পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...