Saturday, May 30, 2026

হোয়াট্‌‌সঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলায় প্ররোচনা, গ্রেফতার ৫

Date:

Share post:

বিজেপির মদতে “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ” নামক হঠাৎ গজিয়ে ওঠা একটি ভুঁইফোড় সংগঠনের নবান্ন অভিযানের গভীর ষড়যন্ত্রের পর্দা আগেই ফাঁস হয়েছে। আর জি কর ইস্যুকে সামনে রেখে আসলে মৃতদেহের উপর দাঁড়িয়ে রাজনীতি করাই ছিল এই ছাত্র সমাজের মূল উদ্দেশ্য। নৈরাজ্যের সেই কর্মসূচির পর অজানা ওই ছাত্র সমাজের তিন সদস্যকে আগেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

এবার আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ (Kolkata Police)। তাদের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ। একটি হোয়াটস্‌‌অ্যাপ গ্রুপ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানো এবং প্ররোচনা দিচ্ছিল এই পাঁচজন। গ্রুপের দুই অ্যাডমিন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার ছক করা ধৃত এই পাঁচ জন “উই ওয়ান্ট জাস্টিস” নামে একটি হোয়াট্‌‌সঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। ধৃত পাঁচ জন হলেন শুভম সেন শর্মা, বর্ষা ঘোষ, কৃষ্ণা ঘোষ এবং গ্রুপের দুই অ্যাডমিন অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় অভিযোগ, সেই গ্রুপে মেসেজ এবং ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর জন্য উস্কানি দিতে থাকে তারা। ধৃত পাঁচ জনের বিরুদ্ধে সমাজে ঘৃণা ও অবিশ্বাস তৈরির চক্রান্ত, শাসকদল এবং অন্যদের মধ্যে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: এই নিয়ে একটানা ১৪ দিন, ফের সিবিআই দফতরে সন্দীপ ঘোষ

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...