Wednesday, May 13, 2026

“সেই এক ফাটা রেকর্ড!” ট্রাম্পের প্রসঙ্গ উঠতেই রেগে লাল কমলা হ্যারিস

Date:

Share post:

”সেই এক ফাটা রেকর্ড!” সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)করা বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। তিনি রীতিমতো প্রসঙ্গ উঠতেই চরম বিরক্ত হয়ে জানান, প্লিজ অন্য কোনও প্রশ্ন করুন। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রীতিমতো একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের খেলা শুরু হয়েছে।


এরমধ্যেই এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রসঙ্গ উঠতেই ভারতীয় বংশোদ্ভূত নেত্রীর নেত্রীর সংক্ষিপ্ত জবাব, ”এই টুকুই।” যদিও পরে কমলা ট্রাম্পকে আক্রমণ করে বলেন, আমি মনে করি গত এক দশকে আমরা প্রাক্তন প্রেসিডেন্টের মধ্যে এমন একজনকে পেয়েছিলাম যিনি সত্যিই এমন এক এজেন্ডা এবং পরিবেশ তৈরি করেছিলেন যা আমেরিকান হিসাবে আমাদের চরিত্র ও শক্তিকে খর্ব করে। আমাদের জাতিকে বিভক্ত করে। কমলা বলেন, আমি মনে করি লোকেরা এই পৃষ্ঠাটি উলটে দিতে প্রস্তুত।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন তোলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আদৌ কৃষ্ণাঙ্গ নাকি বর্ণের রাজনীতি করছেন? সেই প্রসঙ্গেই এবার চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন ডেমোক্র্যাট প্রার্থী।ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, কমলা হ্যারিস ভারতীয় বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে ও কৃষ্ণাঙ্গ। তবে এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?


Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...