Wednesday, May 13, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জয় অবনীর, একই ইভেন্টে ব্রোঞ্জ জয় মোনার

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে যা হয়নি, ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে তা হল। ভারতের ঝুলিতে এল সোনার পদক। সোনার পদক দিয়ে ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সের পদকের অভিযান শুরু করল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জয় করলেন অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জয় ভারতীয় শুটার মোনা আগরওয়ালের। টোকিও প্যারালিম্পিকে এসএইচ ওয়ান ক্যাটাগরিতে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী।

১০ মিটার এয়ার রাইফেলসের এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে চলে টানটান লড়াই। টানটান লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারান অবনী। একেবারে শেষ শট পর্যন্ত দু’জনের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ শেষ হাসি হাসেন ভারতীয় শুটার। সোনা জয় করেন তিনি। ফাইনালে অবনী স্কোর করেন ২৪৯.৭ । রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। তাঁর স্কোর ২৪৬.৮। এই ইভেন্টে ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা। ফাইনালে উঠেছিলেন ভারতের দুই শুটার। দু’জনেই দেশকে পদক দিলেন।

গত টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জেতার পাশাপাশি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন অবনী। ভারতীয় শুটারকে ঘিরে প্রত্যাশা ছিল দেশের ক্রীড়া মহলের। সেই আশাই পূরন করলেন অবনী।

আরও পড়ুন- বল করতে কাকে বল করতে ভয় পান বুমরাহ ? ভাইরাল ভিডিও

 


Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...