Saturday, March 14, 2026

ধর্ষণ-খুনে শাস্তির দাবিতে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচি

Date:

Share post:

প্রতিবাদ-বিক্ষোভে রাস্তার তৃণমূল কংলেস। আজ শুক্রবার রাজ্যের কলেজগুলিতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় পড়ুয়ারা। তৃণমূল ছাত্রপরিষদের নেতৃত্বে দুপুর থেকে চলে বিক্ষোভ-আন্দোলন। প্ল্যাকার্ড-পোস্টার হাতে নিয়ে স্লোগানে ঝড় তোলে ছাত্র-ছাত্রীরা। তবে যেসব কলেজে পূর্বনির্ধারিত পরীক্ষা রয়েছে, সেখানে এই কর্মসূচি করা হয়নি। তার পরিবর্তে নেত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ২ এবং ৩ সেপ্টেম্বর এইসব কলেজে প্রতিবাদ-কর্মসূচি হবে।

এদিন কলকাতার বিবেকানন্দ কলেজ হোক বা জলপাইগুড়ির ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়- রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছবিটা একই।কলেজের গেটে জমায়েত করে ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসির আইন আনার দাবি তোলে তৃণমূল ছাত্র পরিষদ।তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। কোথাও কোথাও ছবি এঁকেও জানানো হয় প্রতিবাদ। প্রশ্ন তোলা হয়, “সিবিআই তুমি পারছ না কেন?”, “আর কতদিন”? স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

আরজি কর-কাণ্ডের পর দোষীদের কঠোর শাস্তির জন্য ধর্ষণ-বিরোধী কড়া আইন আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রথম থেকে সরব ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্য। ২৮ অগাস্ট ছাত্র সমাবেশের মঞ্চ থেকে দু’জনেই গর্জে উঠেছেন কেন্দ্রের ভূমিকা নিয়ে। সেদিনই ছাত্র-যুব-সহ মহিলা তৃণমূল কংগ্রেস ও দলের একাধিক শাখা সংগঠনকে পথে নামার নির্দেশ দিয়েছিলেন নেত্রী। সেই নির্দেশ মেনেই কলেজে-কলেজে চলে প্রতিবাদ-কর্মসূচি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ টিএমসিপি নেতৃত্ব শুক্রবার একাধিক কলেজের গেটে গিয়ে পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভে শামিল হন।

ক্ষুদিরাম বসু কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ, দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব ক’টি কলেজে প্রতিবাদ-কর্মসূচি পালিত হয়েছে। আগামিকাল শনিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রয়েছে ব্লকে ব্লকে মিছিল ও ধরনা-কর্মসূচি। ১ সেপ্টেম্বর রবিবার দোষীদের ফাঁসির দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি পালন করবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য এদিন বলেন, ১৬ দিন হয়ে গেল এখনও দ্বিতীয় কোনও গ্রেফতার বা তদন্তে অগ্রগতি কিছুই করতে পারেনি সিবিআই।এবার ওরা জবাব দিক। আমরা বিচার চাই।

 

 

 

 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...