Saturday, June 27, 2026

অনুমান সঠিক, মুক্তির নির্দেশ ছাত্রনেতা সায়নকে

Date:

Share post:

অনুমান মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মুক্তির নির্দেশ দিলেন তথাকথিত ছাত্রনেতা সায়ন লাহিড়ীকে। এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ কতখানি তা বিচার করতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে তাঁর বিরুদ্ধে অন্য কোনও এফআইআর থাকলেও তা নিয়ে পদক্ষেপ করা যাবে না৷

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার দুপুরেই জানিয়েছিলেন, “কিছু গুণ্ডা পুলিশের ব্যারিকেড ভাঙে। পুলিশের চোখ নষ্ট হচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে। ৩৬ জন পুলিশ আহত! দায় কার? যারা দাগ দিয়ে লেলিয়ে দিয়েছে মানুষকে, দায় তাঁদের। বিচারপতি অমৃতা সিনহা অত্যন্ত শ্রদ্ধেয়া। ফলে বিচারপতিকে নিয়ে তো মন্তব্য করা যায় না। বিচারের নির্দেশ নিয়ে মন্তব্য করা যায়। ফলে পরিষ্কার যে কোর্টে সায়নের শুনানি হচ্ছে সেই কোর্টের কী রায় আসবে সেটা আমাদের কাছে প্রেডিক্টেবল। প্রেডিক্টবল কোর্টে গিয়েছে। প্রেডিক্টেবল কোর্টে শুনানি হচ্ছে। তাহলে লোক খেপানোর দায় কার ওপর যাবে? সোশ্যাল মিডিয়া এবং প্রেস ক্লাবে বসে যারা প্রেস কনফারেন্স করে মানুষকে ঠেলে দিলেন। হামলায় দায়িত্ব তাহলে তাঁরা নেবেন। আজ যদি কোনও প্রতিষ্ঠিত দলের হত তাহলে তাদের ঘাড়ে পড়ত।” তবে হ্যাঁ কিছু কিছু বিচারপতির নির্দেশ প্রেডিক্ট করা যায়।

আরও পড়ুন- আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তপ্ত কলকাতা পুরসভা, মেয়র বললেন ‘নাটক’

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...