Wednesday, March 11, 2026

মাত্র একজন ডাক্তার, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হৃদরোগী!

Date:

Share post:

কর্মবিরতির সিদ্ধান্তে এখনও অনড় সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। রাজ্যের সবচেয়ে বড় হাসাপাতাল এসএসকেএমের (SSKM Hospital) চিত্রটাও একইরকম। উদাহরণ হিসেবে বলা যায়, কার্ডিওলজি ওপিডিতে লম্বা লাইন। রোগীকে নিয়ে লাইনে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিচ্ছিলেন রোগী ও তাঁদের পরিজনরা। তাঁদের প্রায় সকলের অভিযোগ, এতবড় হাসপাতালে কার্ডিওলজি ওপিডিতে মাত্র একজন ডাক্তারবাবু রয়েছেন।

জামাইবাবুকে নিয়ে পাঁশকুড়া থেকে সাতসকালে এসএসকেএমে (SSKM Hospital) হাজির হয়েছিলেন শেখ এক ব্যক্তি। ওই ব্যক্তির কথায়, এর আগে আগস্টের ৮ তারিখ তাঁরা এসেছিলেন। তখন হাসপাতাল থেকে বলা হয়েছিল ৩০ তারিখ আসতে। সেদিন দেখে তবে ভর্তি নেবে। তাই এবার হাসপাতালে এসেই প্রথমেই কার্ডিওলজি জরুরি বিভাগে যান তাঁরা। সেখান থেকে টিকিটও করতে বলা হয়। কিন্তু ৫ ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার দেখানোর সুযোগ পান।

আরেক ভদ্রমহিলার কথায়, তাঁর স্বামী ডেন্টাল হাসপাতালের কর্মী। শুধু লাইনেই দাঁড়িয়ে আছেন দু’ঘণ্টার বেশি। হুগলির হরিপাল থেকে ১২ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন এক মহিলা। তিনি বললেন, প্রায় আড়াই ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। লাইন একচুলও এগোয়নি।

মুর্শিদাবাদ থেকে রাত দু’টোয় বাবাকে নিয়ে কলকাতায় এসেছিলেন এক ব্যক্তি। এসএসকেএমের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে বলছিলেন, সেই রাতে প্রথমে এখানেই এসেছিলেন। বলা হয়েছিল ওপিডিতে দেখাতে। তাঁর বাবা তো কথাই বলছে না তখন। তারপর এনআরএসে নিয়ে যান তিনি। সেখানে আবার বলা হল, বেড নেই। একটা বেসরকারি হাসপাতালেও গিয়েছিলেন। কিন্তু দিনে ১৫ হাজার টাকা লাগবে। তাই আবার ফিরে এসএসকেএমে। এখানেও বেড নেই। ক্ষোভ উগরে দিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন:গজিয়ে উঠছে ভুঁইফোঁড় সংগঠন, আন্দোলনের নামে টাকা তুলছে অসাধু চক্র!

 

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...