Wednesday, June 24, 2026

পৃথক প্রশাসনের দাবিতে কুকিদের মহামিছিল, মনিপুরে ব্যাকফুটে বিজেপি

Date:

Share post:

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত মনিপুর (Manipur)। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh)একটি অডিও ক্লিপ ঘিরে নতুন করে বিক্ষোভ শুরু উত্তর পূর্বের রাজ্যে (ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। জাতিদাঙ্গায় ক্ষত শুকোতে না শুকোতেই কুকি (Kuki)সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে শিরোনামে মনিপুরের মুখ্যমন্ত্রী। কুকি সম্প্রদায়ের অভিযোগ যেভাবে তাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে তাতে এই প্রশাসনকে আর ক্ষমতায় রাখা উচিত নয়। অবিলম্বে ভিন্ন প্রশাসনের দাবি করেছেন তাঁরা। মেতেইদের তরফে পৃথক রাজ্যের পক্ষেও জনমত সংগঠিত করার খবর মিলছে।

কুকি জো সম্প্রদায়ের সদস্যরা শনিবার মনিপুরের চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় জনসভা করে একটি পৃথক প্রশাসনের দাবিতে সরব হন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভাইরাল অডিও ক্লিপগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বিশাল সংখ্যায় এই সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামেন। লেইশাং (চুরাচাঁদপুর জেলা), কেইথেলমানবি (কাংপোকপি) এবং মোরেহতে (টেংনোপাল) অনুষ্ঠিত সমাবেশগুলিতে কুকি-জো সম্প্রদায়কে ‘গণহত্যা এবং জাতিগত ভাবে নির্মূল করার’ মন্তব্যের বিরুদ্ধে পৃথক প্রশাসনের দাবি জোরালো হয়। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন আহ্বানে মিছিল ও সভার সময় রাজ্যের একাধিক বেসরকারি অফিস, শিক্ষাক্ষেত্র ও বাজার-দোকান বন্ধ রাখার ফতোয়া জারি করা হয়। পাশাপাশি গেরুয়া মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়।বীরেন সিং জানান, চুরি-দুর্নীতি বাঁ রাষ্ট্রবিরোধী কোনও কাজ করেননি তাই পদত্যাগের কোনও প্রশ্নই নেই। আগামী ৬ মাসের মধ্যে রাজ্যে শান্তি ফিরে আসবে বলেও দাবি করেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, জাতিদাঙ্গা শুরুর পর গত পনেরো মাসে যত কর্মসূচি হয়েছে শনিবারেরটি তারমধ্যে সবচেয়ে বড়। গোটা কুকি সমাজ এই কর্মসূচিতে অংশ নিয়েছে।


Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...