Thursday, May 14, 2026

এবার ১০০ দিনের কর্মীদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা, নির্দেশ কলকাতা পুরসভার

Date:

Share post:

এবার একশো দিনের কাজের কর্মীদেরও বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি করা হল শনিবার। শুক্রবার পুরসভার অধিবেশনে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরই এদিন নির্দেশিকা জারি করা হয়।

কলকাতা পুরসভায় ১০০ দিনের প্রকল্পে কর্মীর সংখ্যা ১৫ হাজারেরও বেশি। অধিকাংশই জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন৷ বাকিরা কাজ করেন ইঞ্জিনিয়ার, উদ্যান ও পিএমইউ বিভাগে৷ তাঁদের অনেকেই হাজিরা খাতায় নাম লিখে চলে যেত। এবার আর কাজে ফাঁকি দেওয়া যাবে না। বায়োমেট্রিক ব্যবস্থা এর আগে নিকাশি-সহ অন্য বিভাগে চালু হয়েছিল, এবার তা চালু হল একশো দিনের কাজেও। মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা অধিবেশনে এই প্রস্তাব পাস করেছি। এবার সব তথ্য থাকবে। নিয়মমাফিক কাজে আসবেন সবাই। একশো দিনের কর্মীদের উপর ডিজিটাল নজরদারি চলবে।

আরও পড়ুন- কৃষকদের সুরক্ষায় ধান-ভুট্টাকে শষ্য বীমার আওতায় আনছে রাজ্য, আবেদনের শেষ তারিখ কবে?

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...