Tuesday, May 12, 2026

সাংসদ কীর্তি আজাদ-ঘরণী প্রয়াত, শোকপ্রকাশ করে পরিবারের পাশে বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রয়াত তৃণমূল সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর। দীর্ঘ রোগভোগের সময় পাশে থাকা পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ। সোমবার প্রয়াত হলেন পুনম। তাঁর মৃত্যুর খবর জানিয়েছে কীর্তি। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ,”আমার স্ত্রী পুনম আর নেই।” বেলা ১২.৪০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুনম বহুদিন ধরেই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, “আমি পুনমকে অনেকদিন ধরে চিনি। আমি জানতাম যে তিনি গত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। পুনমকে সুস্থ করে তলার জন্য কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং তার শেষ লড়াইয়ে সবসময় তার পাশে ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...